Saturday, June 27, 2015

নতুন নিয়মে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি

নতুন নিয়মে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি




নতুন নিয়মে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের খেলা অনুষ্ঠিত হবে। নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতেও যে কোনো নো-বলে ফ্রি হিট পাবেন ব্যাটসম্যান।

এর আগে শুধু বোলারের ওভারস্টেপিংয়ের (লাইন মিস) জন্য নো-বল পেতেন ব্যাটসম্যানরা। শুক্রবার বার্বাডোজে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির বার্ষিক সভায় নতুন এ নিয়মের কথা জানান আইসিসিরপ্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

এছাড়াও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কয়েকটি নিয়ম চালু হচ্ছে বলেও জানান তিনি। আগামী ৫ জুলাইবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকারপ্রথম টি-টোয়েন্টি ম্যাচ নতুন নিয়মে হবে।

এছাড়া ব্যাটসম্যানরা বেশি সুযোগপান উল্লেখ করে ওয়ানডে থেকে পাওয়ার প্লে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ‘নো’ বলেই এখন ফ্রি-হিট দেওয়া হবে।

No comments:

Post a Comment