Friday, June 26, 2015

বুয়েট বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বুয়েট বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ




বিকাল ৫টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয় বলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এরপর বিকালে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা হল ছাড়ে। আকস্মিক এই বন্ধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনাও করেন তারা।
রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম মাসুদ স্বাক্ষরিত বন্ধের নোটিসে বলা হয়, একদল ছাত্র-ছাত্রী টার্ম ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে গত মঙ্গলবার উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালককে জিম্মি করে। পরদিন শিক্ষকদের আবাসিক এলাকা অবরোধ করা হয়। বুধবার রাতে একাডেমিক ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতি ঘটছে’ এবং শিক্ষার পরিবেশ ‘ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে’ উল্লেখ করে নোটিসে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আজ বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল।”
অধ্যাপক দেলোয়ার বলেন, “রোজায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চাচ্ছিল না। এ কারণে তারা বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি বলেন, টার্ম ফাইনাল পরীক্ষা সাধারণত সপ্তাহে দুই দিন নেওয়া হয়। কিন্তু এবার রোজার কারণে সপ্তাহে একটি পরীক্ষা দেওয়া হয়েছিল। তারপরও কিছু শিক্ষার্থী রোজায় পরীক্ষা না দিতে চেয়ে আন্দোলনে যায়।
“অধিকাংশ শিক্ষার্থী রোজার মধ্যে পরীক্ষা দিতে রাজি থাকলেও কিছু ছাত্রছাত্রী এতে আপত্তি জানিয়ে আন্দোলনে যায়,” বলেন পুরকৌশল বিভাগের এই শিক্ষক।
কম্পিউটার কৌশল বিভাগের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৭ জুন থেকে টার্ম ফাইনাল পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু রোজায় পরীক্ষা দেওয়ার সমস্যা হতে পারে বলে শিক্ষার্থীরা তা পিছিয়ে দিতে বলেছিল।
“মঙ্গলবার স্যারেরা আশ্বস্তও করে বলেছিলেন, বুধবার বৈঠকে সিদ্ধান্ত নিবেন।কিন্তু বুধবার সন্ধ্যায় এক নোটিসের মাধ্যমে জানানো হয়, পরীক্ষা পেছানো হবে না। এতে কিছু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে ক্যাম্পাসে ভাংচুর চালায়।”
সুত্রঃ bdnews24

No comments:

Post a Comment